
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের কাচিন রাজ্যে আজ শুক্রবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০। দেশটির আবহাওয়া বিভাগ একথা জানায়। মিয়ানমারের আবহাওয়া বিভাগের এক বিবৃতিতে বলা হয়, আজ শুক্রবার ভোররাতে ভূমিকম্পটি আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল কাচিন রাজ্যের রাজধানী মিতকিনার ১৯.৩ কিলোমিটার দক্ষিণপূর্বে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।