
আন্তর্জাতিক ডেস্কঃ দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সে দেশের দুর্নীতি দমন সংস্থা। ক্ষমতা হারানোর পর এই চার্জশীট তার রাজনৈতিক ভবিষ্যতকে হুমকির মুখে ফেলে দিল। দোষী প্রমাণ হলে রাজাকের ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
নাজিব রাজাকের বিরুদ্ধে প্রায় ৭০০ মিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এছাড়া ক্ষমতার অপব্যবহার, বিশ্বাসভঙ্গসহ আরো বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী অবশ্য সবগুলো অভিযোগ অস্বীকার করেছেন।