
আন্তর্জাতিক ডেস্কঃ কিউবায় দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে সে নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। গতকাল বৃহস্পতিবার পরিষদে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব ১৮৯-২ ভোটে গৃহীত হয়। এ প্রস্তাবে যুক্তরাষ্ট্র ছাড়া বিরোধিতা করেছে কেবল ইসরায়েল। এতে ১৮৯ দেশ কিউবার পক্ষে থাকলেও ভোট দেয়নি ইউক্রেন ও মলদোভা।
তবে মার্কিন কংগ্রেসের সিদ্ধান্ত ছাড়া ৫০ বছরের পুরনো এ অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠবে না। প্রস্তাবে কিউবার মানবাধিকার পরিস্থিতির বিষয়টি ঢোকানোর চেষ্টা করেও যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়। এ নিয়ে কড়া প্রতিক্রিয়াও দেখিয়েছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।