News71.com
 International
 01 Nov 18, 02:11 PM
 244           
 0
 01 Nov 18, 02:11 PM

মেক্সিকো সীমান্তে আরও ১৫ হাজার সেনা পাঠাবেন মার্কিন প্রেসিডেন্ট

মেক্সিকো সীমান্তে আরও ১৫ হাজার সেনা পাঠাবেন মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকো সীমান্তে ৫২০০ সৈন্য পাঠানোর ঘোষণা পর সেখানে আরও ১৫,০০০ সেনা পাঠানো হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার ফ্লোরিডার এক ক্যাম্পেইন র্যাদলিতে ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প বলেন,শরণার্থী রুখতে আমরা প্রয়োজনে মেক্সিকো সীমান্তে আরও ১৫,০০০ সৈন্য পাঠাবো। ট্রাম্প আরও বলেন,আমেরিকার ভিতরে কেউ আসবে না,আমরা শরণার্থীদের কাউকে আমাদের দেশে ঢুকতে দিবো না।

শরণার্থীদের নিয়ে ইতিমধ্যে বহুবার বেফাঁস মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন,আমেরিকা কোন ধরনের শরণার্থীদের গ্রহণ করবে না। বিগত কয়েক দশক ধরে আমেরিকা এসব শরণার্থদের অনেক সাহায্য পাঠিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শরণার্থীদদের সন্ত্রাসী হিসাবেও উল্লেখ করেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,আমরা শরণার্থীদের পিছনে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার আর খরচ করতে চাই না। আমরা তাদের আমেরিকায় কোনভাবে প্রবেশ করতে দিব না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন