News71.com
 International
 01 Nov 18, 01:27 PM
 203           
 0
 01 Nov 18, 01:27 PM

কলকাতায় অল্পের জন্য প্রাণে বাঁচল কাতার এয়ারওয়েজের শতাধিক যাত্রী

কলকাতায় অল্পের জন্য প্রাণে বাঁচল কাতার এয়ারওয়েজের শতাধিক যাত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ আজ বৃহস্পতিবার ভোরে কলকাতা বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে উড্ডয়ন করছিল কাতার এয়ারওয়েজের কিউআর-৭৮৭ বোয়িং উড়োজাহাজ। বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন শতাধিক যাত্রী। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।

কর্তৃপক্ষ জানায়, কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটি গতকাল বুধবার দিবাগত রাত ৩টা নাগাদ ওড়ার কথা ছিল। এর ঠিক কিছুক্ষণ আগে একটি পানির ট্যাংকার উড়োজাহাজটিকে ধাক্কা মারে। উড়োজাহাজটিতে ১০১ জন যাত্রী এবং ২ জন পাইলটসহ ১২ জন ক্রু ছিলেন। ট্যাংকারের ধাক্কায় হুমড়ি খেয়ে পড়েন তারা; গুরুতর আঘাত পাননি কেউ। তবে ট্যাংকারের ধাক্কায় উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন