News71.com
 International
 01 Nov 18, 06:14 AM
 224           
 0
 01 Nov 18, 06:14 AM

ফিল্ম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অনুপম

ফিল্ম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অনুপম

আন্তর্জাতিক ডেস্কঃ পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অনুপম খের। টুইটারে অনুপম জানিয়েছেন,আন্তর্জাতিক কাজ বেড়ে যাওয়ার জন্য এফটিটিআই এর পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টুইটে তিনি লেখেন,এফটিটিআই এর চেয়ারম্যান পদে থাকা সম্মানের। 

আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টের জন্য আমি এই ইনস্টিটিউটকে ঠিকভাবে সময় দিতে পারছিলাম না। তাই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ। গতবছর অক্টোবর মাসে পুনে ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের চেয়ারম্যান পদে নিযুক্ত হন অনুপম খের। তার আগে অভিনেতা গজেন্দ্র চৌহানকে চেয়ারম্যান করায় সমালোচনার ঝড় উঠেছিল দেশজুড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন