News71.com
 International
 31 Oct 18, 02:00 PM
 245           
 0
 31 Oct 18, 02:00 PM

প্রেসিডেন্ট হাসান রুহানির মোবাইলে আড়িপাতা হয়েছে ॥ ইরান

প্রেসিডেন্ট হাসান রুহানির মোবাইলে আড়িপাতা হয়েছে ॥ ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির মোবাইল ফোনে আড়িপাতা হয়েছে। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত এবং কী ধরনের তথ্য চুরি করা হয়েছে তা জানানো হয়নি। এ ব্যাপারে ইরানি বার্তা সংস্থা গত সোমবার জেনারেল গোলাম রেজা জালালিকে উদ্ধৃত করে বলেছে, রুহানির ফোন পরিবর্তন করে আরো নিরাপদ যন্ত্র দেয়া হবে। তবে নাশকতাবিরোধী দায়িত্বে থাকা সামরিক ইউনিটের প্রধান জালালি স্পষ্ট করে জানাননি, ঠিক কোন সময়ে তার ফোনে আড়িপাতা হয়েছে ।

রবিবার জালালি ঘোষণা করেন যে, তার দেশ সম্প্রতি একটি নতুন স্টাক্সনেট অকার্যকর করেছে। এ সময় তিনি আরও বলেন, সম্প্রতি আমরা কয়েকটি অংশের সমন্বয়ে গঠিত স্টাক্সনেটের একটি নতুন সংস্করণ আবিষ্কার করেছি। এই ভাইরাস আমাদের কম্পিউটার সিস্টেমে ঢোকার চেষ্টা করছিল। উল্লেখ্য, ২০১১ সালে পরমাণু কর্মসূচির সাথে সম্পৃক্ত কম্পিউটারে স্টাক্সনেট ভাইরাস ছড়িয়ে পড়ে হাজার হাজার সেন্টিফিউজ ধ্বংস হয়েছিল। এই ভাইরাস যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তৈরি বলে মনে করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন