News71.com
 International
 31 Oct 18, 07:39 AM
 197           
 0
 31 Oct 18, 07:39 AM

আসাম থেকে বিতাড়িত বাঙালিদের আশ্রয় দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

আসাম থেকে বিতাড়িত বাঙালিদের আশ্রয় দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

আন্তর্জাতিক ডেস্কঃ বিতাড়িত হলেও চিন্তার কিছু নেই, পশ্চিমবঙ্গ নিজের মতো করে আশ্রয় দেবে বিতাড়িত মানুষদের। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির বিভাজনের রাজনীতিকে আক্রমণ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল মঙ্গলবার ঘোষণা দিয়েছেন আসাম থেকে বিতাড়িত বাঙালিদের অথবা গুজরাট থেকে বিতাড়িত বিহারীদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। দেখছেন তো, বিজেপি কিভাবে আসাম থেকে বাঙালিদের তাড়ানোর চেষ্টা করছে? চিন্তার কিছু নেই, আমরা পশ্চিমবঙ্গে নিজেদের মতো করে সবাইকে স্থান দেব মমতা আজ কোচবিহারের এক জনসভায় একথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গত ৩০ জুলাই আসামে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস (এন আর সি) বাংলায় নাগরিকপঞ্জি – প্রকাশিত হয় এবং তাতে ৪০ লক্ষ মানুষের, যাদের মধ্যে অধিকাংশ বাংলা ভাষাভাষী, নাম বাদ পড়ে। আসাম থেকে বাঙালিরা পালাচ্ছে, গুজরাট থেকে বিহারীরা পালাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে তো কেউ পালাচ্ছে না। বিজেপি শাসিত রাজ্যর সঙ্গে পশ্চিমবঙ্গের এটাই ফারাক। এখানে বাঙালি, অবাঙালি সবাই আছেন সব ধর্মের মানুষ আছেন। আমরা ভালোবেসে সবাইকে কাছে টেনে নেই, বিজেপিকে আক্রমণ করে বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন