News71.com
 International
 29 Oct 18, 08:27 AM
 249           
 0
 29 Oct 18, 08:27 AM

পাকিস্তানের পাঞ্জাবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৭  

পাকিস্তানের পাঞ্জাবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৭   

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পূর্ব পাঞ্জাবের রাওয়ালপিন্ডিতে একটি ভ্যান খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছে। গতকাল রবিবার রাতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়া ভ্যানটিতে মোট যাত্রী ছিলেন ১৮জন। ভাগ্যক্রমে মাত্র ১ জন নারী যাত্রী বেঁচে যান।

পাঞ্জাবের রাওয়ালপিন্ডি পুলিশ জানায়, ভ্যানটি দেশটির উত্তর গিলগিট বালতিস্তান অঞ্চল থেকে আসছিল। কারাকোরাম হাইওয়েতে মোড় পাড় হওয়ার সময় ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি প্রায় ১০০ ফুট নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই ১৭ জন মারা যায়। বেঁচে যাওয়া একজন নারীর অবস্থাও আশঙ্কাজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন