News71.com
 International
 29 Oct 18, 07:18 AM
 202           
 0
 29 Oct 18, 07:18 AM

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা পুলিশসহ ৬ আহত।

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা পুলিশসহ ৬ আহত।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের নির্বাচন কমিশন অফিসের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬ জন আহত হয়েছে। আজ সোমবার আত্মঘাতী এ হামলা চালায় এক দুর্বৃত্ত। আত্মঘাতী এই হামলায় দেশটি নির্বাচন কমিশন অফিসের ৪ জন কর্মকর্তা ও ২ জন পুলিশ গুরুতর আহত হয়েছে। নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,আত্মঘাতী ওই হামলাকারী নির্বাচন কমিশন অফিসের নিকটে এক পুলিশ চেকপোস্টের হামলা চালায়। তবে হামলার সময় ওই স্থানে ঠিক কতজন অবস্থান করছিল তার সংখ্যা জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন