News71.com
 International
 29 Oct 18, 07:14 AM
 191           
 0
 29 Oct 18, 07:14 AM

সিরিয়া সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন ইরাকের

সিরিয়া সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন ইরাকের

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এই নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে আবদুল মাহদি বলেন, ইরাক-সিরিয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করা হলে তা ইরাকের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় সাহায্য করবে। বাগদাদে জয়েন্ট অপারেশ কমান্ডের সদর দফতরে পরিদর্শন করার সময় ইরাকের প্রধানমন্ত্রী এই বিবৃতি দেন। সফরকালে আবদুল মাহদি দেশের অভ্যন্তরে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে শনাক্ত ও নিমূল করার আহ্বানও জানান। গত বছর ইরাক আনুষ্ঠানিকভাবে জঙ্গিগোষ্ঠী আইএস নির্মূলের ঘোষণা দেয়। তবে তারপরও এই ভয়ংকর সন্ত্রাসী গোষ্ঠীর স্লিপার সেল এখনও ইরাকের কিছু এলাকায় সক্রিয় আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন