News71.com
 International
 28 Oct 18, 04:50 AM
 239           
 0
 28 Oct 18, 04:50 AM

সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ চার দেশ যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন ও ভারত  

সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ চার দেশ যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন ও ভারত   

আন্তর্জাতিক ডেস্কঃ চীন ও ভারতের সামরিক বাহিনী জনবল ও অত্যাধুনিক অস্ত্রসম্ভারে সমৃদ্ধ। দুই দেশেরই রয়েছে পরমাণু অস্ত্র। গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) সিআইএ, দুই দেশের পাবলিক ডোমেইনগুলো, সংবাদমাধ্যম ও উইকিপিডিয়ার তথ্য বিশ্লেষণ করে দুই দেশের যে সমরশক্তির তুলনামূলক চিত্র পাওয়া যায়, তাতে দেখা যায় সমরাস্ত্র ও সামরিক বাহিনীর শক্তিতে ব্যবধান খুব একটা বেশি নয়। জিএফপি ইনডেক্স অনুযায়ী প্রথম স্থানে যুক্তরাষ্ট্র ও দ্বিতীয় স্থানে রাশিয়া। তিন ও চারে রয়েছে যথাক্রমে চীন ও ভারত। সেনাবাহিনীর আকারে ভারতের চেয়ে চীন অনেকটা এগিয়ে। চীনের সেনাসদস্যের সংখ্যা ২৩ লাখ ৩৫ হাজার ও ভারতের সেনাসংখ্যা ১৩ লাখ ২৫ হাজার। চীনের আধা-সামরিক বাহিনী বা রিজার্ভ ফোর্সের সংখ্যা ২৩ লাখ ও ভারতের ২১ লাখ ৪৩ হাজার। কিন্তু চীনের ভৌগোলিক সীমা ভারতের চেয়ে অনেক বড়, তাই স্বাভাবিকভাবেই বড় বাহিনী প্রয়োজন তাদের।ট্যাংক ও সাঁজোয়া যান চীনের চেয়ে ভারতের ট্যাংকের সংখ্যা কিছু কম। কিন্তু সাঁজোয়া যানের (আর্মর্ড ফাইটিং ভেহিকল) সংখ্যায় ভারত অনেকটা এগিয়ে। চীনের ট্যাংকের সংখ্যা ৬ হাজার ৪৫৭টি ও ভারতের ৪ হাজার ৪২৬টি। অন্যদিকে চীনের সাঁজোয়া যানের সংখ্যা ৪ হাজার ৭৮৮টি ও ভারতের রয়েছে ৬ হাজার ৭০৪টি।


গোলাবর্ষণের সক্ষমতা স্থলযুদ্ধের জন্য গোলাবর্ষণের সক্ষমতা অত্যন্ত জরুরি শক্তি। দুই দেশের হাতেই বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে। চীনের হাতে সেল্ফ প্রপেলড আর্টিলারি রয়েছে ১ হাজার ৭১০টি ও ভারতের রয়েছে ২৯০টি। টোড আর্টিলারি চীনের কাছে ৬ হাজার ২৪৬টি ও ভারতের কাছে ৭ হাজার ৪১৪টি। চীনে মাল্টিপল রকেট লঞ্চার রয়েছে ১ হাজার ৭৭০টি ও ভারতের রয়েছে ২৯২টি।

বিমানবহর:
চীনের যুদ্ধবিমানের সংখ্যা ১ হাজার ২৭১টি ও ভারতের ৬৭৬টি। চীনের হাতে অ্যাটাক বিমানের সংখ্যা ১ হাজার ৩৮৫টি ও ভারতের রয়েছে ৮০৯টি। চীনের পরিবহন বিমান রয়েছে ৭৮২টি ও ভারতের রয়েছে ৮৫৭টি। এ ছাড়া চীনের প্রশিক্ষণ বিমান রয়েছে ৩৫২টি ও ভারতের হাতে রয়েছে ৩২৩টি। অ্যাটাক হেলিকপ্টার ভারতের কাছে অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা ৫৯টি ও চীনের কাছে রয়েছে ২০৬টি। ভারতের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ব্যাখ্যা, তাদের হাতে সুখোই-৩০ এমেকেআইয়ের মতো প্রবল শক্তিশালী যুদ্ধবিমান পর্যাপ্ত সংখ্যায় থাকায় অ্যাটাক হেলিকপ্টারের প্রয়োজনীয়তা খুব বেশি নেই।

যুদ্ধজাহাজ:
চীনের নৌবহরে রয়েছে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ, ৫১টি ফ্রিগেট জাহাজ, ৩৫টি ড্রেস্ট্রয়ার, ৩৫টি কারভিটি জাহাজ, ২২০টি প্যাট্রল ক্র্যাফট, ২ হাজার ৩০টি মাইন ওয়ারফেয়ার ক্র্যাফট ও ৬৮টি সাবমেরিন। অন্যদিকে ভারতের রয়েছে তিনটি বিমানবাহী যুদ্ধজাহাজ, ১১টি ড্রেস্টয়ার যুদ্ধজাহাজ, ১৪টি ফ্রিগেট, ২৩টি করভিট যুদ্ধজাহাজ, ১৩৯টি প্যাট্রল ক্র্যাফট, ৩৪০টি মাইন ওয়ারফেয়ার ক্র্যাফট ও ১৫টি সাবমেরিন। পরমাণু অস্ত্র
ক্ষেপণাস্ত্রের সংখ্যা ভারতের চেয়ে চীনের হাতে অনেক বেশি রয়েছে। চীনের কাছে পরমাণু অস্ত্রের সংখ্যা ২৬০টি ও ভারতের কাছে রয়েছে ১১০টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন