
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় আইএসের হামলায় যুক্তরাষ্ট্র সমর্থিত ৪১ বিদ্রোহী নিহত হয়েছে। আজ শনিবার যুদ্ধক্ষেত্র থেকে এ খবর জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আজ শনিবার ইরাক সীমান্ত সংলঘ্ন হাজিন এলাকায় আইএস হামলাটি চালায়। এতে একজন আত্মঘাতি হামলাকারীকে ব্যবহার করা হয়। হামলায় কতজন আহত হয়েছে তা জানা যায়নি। হতাহতরা যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর সদস্য। বর্তমানে হাজিন থেকে আইএসকে উৎখাতে যুদ্ধ চালাচ্ছে এই বাহিনী।