News71.com
 International
 28 Oct 18, 04:44 AM
 189           
 0
 28 Oct 18, 04:44 AM

তিব্বত সীমান্তে বিশেষ আবহাওয়া স্টেশন তৈরি করল চীন

তিব্বত সীমান্তে বিশেষ আবহাওয়া স্টেশন তৈরি করল চীন

আন্তর্জাতিক ডেস্কঃ সেনাবাহিনীকে সাহায্য করতে তিব্বত সীমান্তে বিশেষ ওয়েদার অবজারভেশন সেন্টার তৈরি করছে চীন। তিব্বতে ইউমাই টাউনশিপের কাছে অবস্থিত এই স্টেশন। চীনের প্রতিরক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। আঞ্চলিক আবহাওয়ার উপর নজরদারি চালাবে এই স্টেশন। আর সেইসব তথ্যের উপর ভিত্তি করে অভিযানে সুবিধা হবে সেনাবাহিনীর। এই আবহাওয়ার উপর ভিত্তি করে ওড়ে মিলিটারি এয়ারক্রাফট। যুদ্ধের সময় মিসাইল ছোঁড়ার জনও আবহাওয়া জানা প্রয়োজন হয়। এমনটাই জানিয়েছেন, চীনের মিলিটারি এক্সপার্ট ঝংপিং। এই স্টেশন থেকে ৬ টি বিষয়ের উপর নজরদারি করা যাবে, তাপমাত্রা, বায়ুর চাপ, গতি, আর্দ্রতা আর বৃষ্টিপাতের পরিমাণ। এসবের একেবারে নিখুঁত হিসেব বেরিয়ে আসবে বলেই দাবি করেছে চীন। ইউমাই হল চিনের সবথেকে ছোট টাউনশিপ। এখানে মাত্র ন’টি বাড়ি ও ৩২ জন সদস্য রয়েছে। হিমালয়ের দক্ষিণ কোলে অবস্থিত এটি। এখান থেকে বাইরে যাওয়ার একমাত্র রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে ২০১৭ থেকে। রাস্তা তৈরির কাজ শেষ হলে আরও এরকম স্টেশন তৈরি হবে। রাস্তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই স্টেশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন