
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে ইহুদিদের উপাসনালয় সিনাগগে বন্দুকধারীর হামলায় ৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় আজ শনিবার সকালে রাজ্যের পিটসবার্গে এ ঘ্টনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিনাগগের ভেতরে অবস্থান করছিল বন্দুকধারী। থেমে থেমে নিরাপত্তা বাহিনীর সঙ্গে চলছিল গোলাগুলি। এদিকে এক টুইট বার্তায় ঘ্টনাস্থলের আশপাশে থাকা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনাটি পর্যবেক্ষণ করছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।