News71.com
 International
 27 Oct 18, 12:12 PM
 247           
 0
 27 Oct 18, 12:12 PM

নরওয়েতে ভয়ঙ্কর সামরিক মহড়া চালাচ্ছে ন্যাটো জোট

নরওয়েতে ভয়ঙ্কর সামরিক মহড়া চালাচ্ছে ন্যাটো জোট

আন্তর্জাতিক ডেস্কঃ নরওয়ের মাটিতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বিশাল মহড়া অনুষ্ঠিত হচ্ছে। স্নায়ুযুদ্ধ অবসানের পর ন্যাটো জোট যেসব বড় সামরিক মহড়া চালিয়েছে এটা তার অন্যতম। ২৬ অক্টোবর থেকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে এই মহড়া। সম্ভাব্য হুমকি কিংবা হামলা থেকে ন্যাটো সদস্য দেশগুলোকে রক্ষার লক্ষ্য নিয়ে জোট সেনাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য এবারের মহড়া চালানো হচ্ছে। এতে ৩১টি দেশ থেকে ৫০ হাজার সেনা, ১০ হাজার সামরিক যান, ৬৫টি যুদ্ধাজাহাজ এবং ২৫০টি যুদ্ধবিমান অংশ নিচ্ছে।

ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ন্যাটোর নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। এই মহড়া থেকে শত্রু দেশগুলির জন্য পরিষ্কার বার্তা দেয়া হচ্ছে। তবে ন্যাটো কারও সঙ্গে সংঘাত চায় না কিন্তু যে কোনও হুমকির মুখে সমস্ত মিত্রদেশকে আমরা ঐলক্যবদ্ধভাবে রক্ষার জন্য প্রস্তুত। ন্যাটোর যৌথ কমান্ডের প্রধান মার্কিন জেনারেল জেমস ফোগো বলেছেন, যে কোনও আগ্রাসনের মুখে মিত্রদের রক্ষায় ন্যাটোর সক্ষমতা প্রদর্শনের জন্য এই মহড়ার আয়োজন করা হয়েছে। কোনও একক দেশকে লক্ষ্য করে নয়। তাদের এসব বক্তব্যের পরও ধরেই নেওয়া হচ্ছে- মূলত রাশিয়াকে লক্ষ্য করে ন্যাটো জোট এই মহড়া চালাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন