
আন্তর্জাতিক ডেস্কঃ ৬.৮ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল গ্রিস। দেশটির স্থানীয় সময় আজ শুক্রবার মধ্যরাতে এ শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গ্রিসের পশ্চিম উপকূলে রিখটার স্কেল ৬.৮ মাত্রায় ভূমিকস্প অনুভূত হয়। স্থানীয় সময় রাত ১১টা দিকে এ ভূমিকম্পে ১৫ থেকে ২০ সেমি পর্যন্ত সুনামির ঝড় উঠে। এদিকে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলেও তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে তীব্র আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।