
আন্তর্জাতিক ডেস্কঃ জর্ডানে হঠাৎ বন্যায় একটি স্কুল বাস সমুদ্রে পড়ে ১৮ শিক্ষার্থী নিহত ও ৩৫ জন গুরুতর আহত হয়েছেন। টানা বৃষ্টির কারণে গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। কয়েকদিন ধরে জর্ডানে অনেক বৃষ্টিপাত হচ্ছে। বাসটি আকস্মিক বন্যার পানিতে ভেসে গিয়ে ডেট সি তে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।এ দুর্ঘটনার পর শিক্ষার্থীদের উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে ইজরাইল। ইজরাইলের সামরিক সূত্রে জানানো হয়েছে, জর্ডান সরকারের অনুরোধে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রদের উদ্ধার তৎপরতার জন্য তারা একাধিক হেলিকাপ্টার পাঠিয়েছে।