News71.com
 International
 26 Oct 18, 04:06 AM
 175           
 0
 26 Oct 18, 04:06 AM

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচকদের বাড়িতে পাইপবোমা॥আতঙ্ক

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচকদের বাড়িতে পাইপবোমা॥আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচকদের বাড়ির ঠিকানায় বোমা পাঠিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার থেকে এ পর্যন্ত বারাক ওবামা হিলারী ক্লিনটন,সিএনএন অফিসসহ ট্রাম্পের সমালোচনা করেন এমন ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঠিকানায় বোমা পাঠানোর খবর পাওয়া গেছে। এসব বোমা পাইপবোমা বলে জানিয়েছে এফবিআই। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দুই সপ্তাহ আগে এসব বোমা পাঠানোকে উদ্দেশ্যমূলক বলছে মার্কিন কর্তৃপক্ষ। ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছেন। একই সঙ্গে বোমা পাঠানোর ইস্যুকে কেন্দ্র করে তার প্রতি শত্রুতা না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প । যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঠিকানায় এ পর্যন্ত বোমা পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন,সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা,সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন,সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন,মার্কিন সংবাদমাধ্যম সিএনএন,সাবেক এটর্নি জেনারেল ইরিক হোল্ডার, ডেমোক্রাটদলীয় কংগ্রেসসদস্য ম্যাক্সাইন ওয়াটার্স ও সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন