News71.com
 International
 25 Oct 18, 11:32 AM
 226           
 0
 25 Oct 18, 11:32 AM

রাশিয়া-চীনসহ একসাথে ৫ দেশ সফরে যাচ্ছেন কিউবার নতুন প্রেসিডেন্ট  

রাশিয়া-চীনসহ একসাথে ৫ দেশ সফরে যাচ্ছেন কিউবার নতুন প্রেসিডেন্ট   

আন্তর্জাতিক ডেস্কঃ দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও লাওস সফরে যাচ্ছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়ান কানেল। আজ বৃহস্পতিবার একথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। তিনি বলেন, নভেম্বরের এই সফরে কিছু পশ্চিমা ইউরোপীয় দেশেও যাবেন প্রেসিডেন্ট। তবে সফর নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে ‍কিউবার সঙ্গে পুনরায় সম্পর্কের অবনতি হতে শুরু করে যুক্তরাষ্ট্রের। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় অর্ধশতাব্দীর বৈরিতা ঘুচতে শুরু করেছিলো দুই দেশের।

সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও সম্পর্কের উন্নতি হয়েছে কিউবার। দেশটির ওপর থেকে সব নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে ইইউ।চলতি বছর এপ্রিলে রাউল ক্যাস্ত্রোর কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্ব নেন দিয়াজ ক্যানেল। প্রথমেই তিনি প্রতিবেশী দেশ ভেনেজুয়েলায় সফর করেন। এরপর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে যান যুক্তরাষ্ট্রে। চীন ও ভিয়েতনাম কিউবার সবচেয়ে বড় বাণিজ্যিক মিত্র। আর গত দুই বছরে বাণিজ্য বেড়েছে রাশিয়ার সঙ্গে। বিশেষ করে সামরিক সম্পর্ক জোরদার হয়েছে দুই দেশের। তবে উত্তর কোরিয়া কিংবা লাওসের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ততটা জোরালো নয় কিউবার। তারপরও তাদের সঙ্গে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে কিউবার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন