News71.com
 International
 25 Oct 18, 11:31 AM
 241           
 0
 25 Oct 18, 11:31 AM

৮০২ জন বন্দি আসামিকে মুক্তি দিলো মিসর  

৮০২ জন বন্দি আসামিকে মুক্তি দিলো মিসর   

আন্তর্জাতিক ডেস্কঃ মিসরের কারা বিভাগ দেশটির কারাগারে থাকা ৮০২ জন বন্দি আসামিকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে ৪৪৮ জনকে ক্ষমা ও ৩৫৪ জনকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা বিভাগকে নিয়ে একটি কমিটি গঠন করেছে। এই কমিটির কাজ হলো যেসব বন্দি প্রেসিডেন্টের ক্ষমা পাওয়া ও শর্তসাপেক্ষে মুক্তি পাওয়ার যোগ্য তাদের নির্বাচন করা। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র একটি পদক্ষেপের পরই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি সিসি একটি ডিক্রি জারি করেন। যাতে দেশটির ৪৫ তম প্রতিস্ঠা বার্ষিকী উপলক্ষে বন্দিদের কারাদণ্ডের মেয়াদ কমানোর কথা বলা হয়েছে।


এর আগে গত ইদুল আজহা উপলক্ষে দেশটি ২৩৭৬ বন্দিকে মুক্তি দেয়। ঈদুল আজহার প্রথমদিন রাজক্ষমার আওতায় এক হাজার ৮৮ বন্দিকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। এছাড়া আরও ৬৬১ জনকে শর্ত দিয়ে মুক্তি দেওয়া হয়। এছাড়া আরও দেনা পরিশোধ না করায় গ্রেফতার হওয়া আরও ৬২৭ ব্যক্তিকে রাজক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়েছে। গত ৩ আগস্ট মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি ৬৬ জন কয়েদিকে মুক্তি দেন। তিনদিন পর আরও এক হাজার ১১৮ জনকে মুক্তির নির্দেশ প্রেসিডেন্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন