News71.com
 International
 25 Oct 18, 05:55 AM
 233           
 0
 25 Oct 18, 05:55 AM

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনে আড়ি॥

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনে আড়ি॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে আড়ি পেতে গোপনে কথা শুনছে রাশিয়া, চীন। গতকাল বুধবার জানায়,গোয়েন্দাদের নিষেধ সত্তেও ফোনে গুরুত্বপূর্ণ কথা আদান-প্রদান করছে ট্রাম্প। আর সেটাকে আড়ি পেতে নিজেদের কাজ হাসিল করছে চীন,রাশিয়া। আরো জানাযায়,ট্রাম্প প্রশাসনের সাবেক ও বর্তমান গোয়েন্দারা ট্রাম্পকে অনেক আগে জানিয়েছে চীন ও রাশিয়ার গুপ্তচরেরা তার কথা শুনছে। কিন্তু তা সত্তেও ট্রাম্প ফোন ব্যবহার করেই চলেছে। এদিকে সিএনএনের বরাত দিয়ে বলা হয়,চলতি বছরের এপ্রিল থেকেই ট্রাম্পকে ফোন ব্যবহার করতে নিষেধ করে গোয়েন্দারা। কিন্তু তিনি কথা শোনেননি। এপ্রিল মাসের পর থেকে আরো বেশী করে ফোনে কথা বলা শুরু করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন