
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি পুরোপুরি বন্ধ করতে চায় চীন। এজন্য দেশটি নিজেরা উত্পাদন এবং অন্য কোনো দেশ থেকে আমদানি বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। এতে মার্কিন কৃষকরা হুমকির মুখে পড়বেন। মার্কিন সয়াবিনের অধিকাংশই রপ্তানি করে চীন। জানা যায়, গত বছর যুক্তরাষ্ট্র থেকে ১২শ’ কোটি ডলারের সয়াবিন আমদানি করে চীন। বেইজিংই মার্কিন সয়াবিনের সবচেয়ে বড় ক্রয়কারী দেশ। এছাড়া চীন ব্রাজিল থেকেও সয়াবিন ক্রয় করে। চীন বিশ্বে সবচেয়ে বেশি সয়াবিন আমদানি করে। দেশটির শূকর এবং মূরগিকে খাওয়াতে সয়াবিনের প্রয়োজন হয় বেশি। সমপ্রতি যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানিতে ২৫ ভাগ শুল্ক আরোপ করায় চীনে আমদানি অনেকটাই কমে গেছে। এতে চীনে সয়াবিনের ঘাটতি দেখা গেছে। কিন্তু তারপরও চীনের আমদানিকারক সংস্থাগুলো নিজ দেশে উত্পাদনের জন্য চেষ্টা জোরদার করছে। সরকারও সেদিকে নজর দিচ্ছে। স্থানীয় সরকারগুলো কৃষকদের সয়াবিন উত্পাদনে উত্সাহ দিচ্ছে। তাইওয়ানের গবেষণা সংস্থা চায়না এজি’র পরিচালক লোরেন পুয়েত্তে বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে- চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন ক্রয় পুরোপুরি বন্ধ করতে চায়।