News71.com
 International
 24 Oct 18, 01:10 PM
 283           
 0
 24 Oct 18, 01:10 PM

''সোল শান্তি পুরস্কার'' পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

''সোল শান্তি পুরস্কার'' পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের আর্থিক বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতায় অবদানের জন্য সোল শান্তি পুরস্কারে সম্মানিত করা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২০১৮ সালের সোল শান্তি পুরস্কারে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে সোল পিজ কমিটি। আন্তর্জাতিক সহযোগিতায় প্রধানমন্ত্রী, বিশ্বের আর্থিক বৃদ্ধি, মানবাধিকার উন্নয়নে বিশ্বের দ্রুতশীল আর্থিক বৃদ্ধির দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে গিয়েছেন মোদী। সামাজিক একাত্মীকরণ ও দুর্নীতি বিরোধী পদক্ষেপ নিয়ে গণতন্ত্রের উন্নতি ঘটিয়েছেন তিনি। ধনী ও গরিবদের মধ্যে সামাজিক ও আর্থিক ভেদাভেদ কমাতে মোদীনমিকস'কে কৃতিত্ব দিয়েছে সোল শান্তি পুরস্কার কমিটি। নোট বাতিল ও দুর্নীতি বিরোধী পদক্ষেপ করে ভারতের প্রধানমন্ত্রী স্বচ্ছ সরকার চালাচ্ছেন বলেও মত কমিটির।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পররাষ্ট্র নীতিরও প্রশংসা করেছে সোল শান্তি পুরস্কার কমিটি। তাদের মতে, আঞ্চলিক ও বিশ্ব শান্তির লক্ষ্যে নরেন্দ্র মোদীর সক্রিয় বিদেশ নীতি প্রশংসনীয়। ''অ্যাক্ট ইস্ট নীতি'' ও ''মোদীমতবাদ''-এর কথাও উল্লেখ করেছে তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সম্মানের জন্য ধন্যবাদজ্ঞাপন করে পুরস্কার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। দুপক্ষের সুবিধামত সময়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে। দক্ষিণ কোরিয়ার সোলে ১৯৯০ সালে ২৪তম অলিম্পিক গেমস সফলভাবে আয়োজনের জন্য ''সোল শান্তি পুরস্কার'' দেওয়া শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন