News71.com
 International
 24 Oct 18, 04:53 AM
 356           
 0
 24 Oct 18, 04:53 AM

ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করলো সৌদি আরব-বাহরাইন

ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করলো সৌদি আরব-বাহরাইন

আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসী কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি ও সংস্থার একটি তালিকায় ইরানের বিপ্লবী গার্ড কর্পস এবং কুদস বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অর্ন্তভুক্ত করেছে সৌদি আরব ও বাহরাইন। তালিকাভুক্ত হয়েছেন কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানি এবং বাহিনীর সদস্য হামেদ আবদুল্লাহি ও আবদুল রেজা শাহলাই। বিপ্লবী গার্ডের একটি শাখা কুদস বাহিনী। এই শাখাটি দেশের বাইরে কার্যক্রম চালায়। এছাড়া সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দাবি বিপ্লবী গার্ডের ইরানের ব্যালেস্টিক মিসাইল কর্মসূচি পরিচালনা করে। সৌদি আরব ও বাহরাইনের এই নতুন নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষনিকভাবে কোনও মন্তব্য করেনি ইরান। বিপ্লবী গার্ডের কার্যালয় বা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন মন্তব্য করেনি। ওয়াশিংটনে নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূত আদেল আল জুবাইরের গুপ্তহত্যায় ২০১১ সালে সোলাইমানি, আবদুল্লাহি ও শাহলাইকে অভিযুক্ত তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তখন এই অভিযোগ অস্বীকার করে ওয়াশিংটনকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানায় ইরান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন