News71.com
 International
 24 Oct 18, 04:51 AM
 315           
 0
 24 Oct 18, 04:51 AM

ফিলিপাইনে দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ॥নিহত ১১

ফিলিপাইনে দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ॥নিহত ১১

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের জেনারেল সান্তোষ নগরীতে ১১ জন নিহত হয়েছে। দু’টি যাত্রীবাহি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার মাঝ রাতে এই দুর্ঘটনাটি ঘটে।জেনারেল সান্তোষের পুলিশ প্রধান ইয়ল হাইলাডো বলেন, দক্ষিণ ফিলিপাইনের জেনারেল সান্তোষ জলার বাটমেলং এলাকার মহাসড়কে দ্রুতগামি যাত্রীবাহি ভ্যানের সঙ্গে অপর একটি যাত্রীবাহী জিপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় ১১ জন নিহত হয় এবং দুটি গাড়ির চালকই আহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন