News71.com
 International
 24 Oct 18, 04:11 AM
 319           
 0
 24 Oct 18, 04:11 AM

ইরাকে গাড়িবোমা হামলা।।নিহত ৭

ইরাকে গাড়িবোমা হামলা।।নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের উত্তরাঞ্চলে এক গাড়ি বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৭ জন। ইরাক পুলিশের লেফটেন্যান্ট আবদেল কাদির আল জাবুরি বলেন, মসুলের দক্ষিণাঞ্চলীয় শহর আল কায়ারাহর একটি বাজারে গাড়িটি বিস্ফোরিত হয়। রাস্তার পাশে পার্ক করা ছিলো গাড়িটি। তিনি বলেন, নিহতদের মধ্যে দুইজন সরকার দলীয় সেনাও রয়েছে। এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে আল-জাবুরি এই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী আইএসকে দায়ী করছেন। বিগত মাসগুলোতে ইরাকে বেশ কয়েকটি হামলা চালিয়েছে আইএস। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। গত বছর ইরাকি কর্মকর্তারা মসুলে আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করলেও এখনও প্রায়ই হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন