
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান বলেছেন, অর্থ সহায়তা পাওয়া না গেলে দেশ দেউলিয়া হয়ে পড়তে পারে। গতকাল রবিবার বনিগালার বাসভবনে এ কথা বলেন তিনি। প্রসঙ্গত, পরিস্থিতির ক্রমাগত অবনতি হতে থাকায় পাকিস্তান সরকার আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হওয়া সিদ্ধান্ত নিলেও এর তীব্র বিরোধিতা করেছে বিরোধী দল।
এ সময় পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আইএমএফ’র ঋণ আমাদের কাছে কখনো অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় ছিল না। কিন্তু আমাদের হাতে আর কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, এবার উদ্ধার পাওয়া পর আইএমএফ’র ঋণের আর প্রয়োজন হবে না। আইএমএফ’র দ্বারস্থ হওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে ইমরান বলেন, “আইএমএফ’র কাছ থেকে ঋণ গ্রহণ করা ক্ষতিকর। অনেক শর্ত থাকে তাতে। তবে সময় প্রমাণ করবে যে এটি ছিল সাময়িক পদক্ষেপ। তিনি বলেন, আমরা চীন ও সৌদি আরবের মতো দেশগুলোর সাথে আলোচনা করছি। আশা করছি, ইতিবাচক কিছু সাফল্য পাওয়া যাবে।