News71.com
 International
 21 Oct 18, 02:55 PM
 209           
 0
 21 Oct 18, 02:55 PM

৮৫০ জন দরিদ্র কৃষকের সকল ঋণ পরিশোধ করলেন বলিউড কিং অমিতাভ বচ্চন

৮৫০ জন দরিদ্র কৃষকের সকল ঋণ পরিশোধ করলেন বলিউড কিং অমিতাভ বচ্চন

আন্তর্জাতিক ডেস্কঃ ৮৫০ এর বেশী কৃষকের সাড়ে পাঁচ কোটি টাকা ঋণ পরিশোধ করছেন বলিউডের খ্যাতিসম্পন্ন অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি এই তথ্য জানান এ মেগা তারকা। নিজের ব্লগে অমিতাভ বলেন, ইতিমধ্যে ৮৫০ এর বেশী কৃষকের তালিকা করা হয়েছে। সরকারি সংস্থার মাধ্যমে তাদের চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত কৃষকের অনেক পরিবার দেশের নিরাপত্তার জন্য প্রাণ দিয়েছে। তাদের সকল ধরনের ঋণ পরিশোধের চেষ্টা করা হবে। স্থানীয় ব্যাংক গুলোও এতে সাহায্য করবে। অমিতাভ বচ্চন আরও বলেন ঋণের কারণে যেন আর কোন কৃষক আত্মহত্যার পথ বেঁছে না নেয় সেজন্য আমি এই ব্যবস্থা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন