News71.com
 International
 21 Oct 18, 01:28 PM
 218           
 0
 21 Oct 18, 01:28 PM

গান্ধী পরিবারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি

গান্ধী পরিবারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন,একটি পরিবারকে উঁচু দেখানোর জন্য স্বাধীনতা সংগ্রামে বাকিদের ভূমিকা ছোট করে দেখানো হয়েছে। কিন্তু এখন আমাদের সরকার এই সব ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসছে। আজাদ হিন্দ সরকারের ৭৫ তম প্রতিষ্ঠা দিবসে লালকেল্লা থেকে নাম না করে নেহেরু গান্ধি পরিবারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মোদি। মোদির মতে,দেশ স্বাধীন হওয়ার পরেও ব্রিটিশের কায়দাতেই শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছে। ভারতের পরিস্থিতিও দেখা হয়েছে ব্রিটিশের দৃষ্টিভঙ্গি থেকে। অনুষ্ঠানের মূল ভাবের সঙ্গে সঙ্গতি রেখে আজাদ হিন্দ বাহিনীর জওয়ানদের ব্যবহৃত টুপিও পরেছিলেন মোদি। প্রধানমন্ত্রী জানান,লালকেল্লার তিন নম্বর ব্যারাকে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজকে স্মরণ করে ফলক বসানো হবে। তৈরি হবে সংগ্রহশালাও। অন্য একটি প্রসঙ্গে কথা বলতে গিয়ে সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রসঙ্গ উত্থাপন করেন। তার কথায়,নেতাজি আর বল্লভ ভাই প্যাটেলের পরামর্শ পেলে দেশের ভালো হতো। একটি পরিবারকে উঁচু দেখানোর জন্য স্বাধীনতা সংগ্রামে বাকিদের ভূমিকা ছোট করে দেখানো হয়েছে। একইভাবে নতুন ভারত গড়ার ক্ষেত্রেও তাদের ভূমিকা অন্তরালেই থেকে যায় বলে মোদি মন্তব্য করেন। শুধু সর্দার প্যাটেল বা নেতাজি নয় বাবা সাহেব আম্বেদকরের নামও উল্লেখ করেন তিনি। নেতাজির জীবন দর্শন বোঝাতে গিয়ে মোদি বলেন,১৬ বছর বয়সেই জাতীয়াবাদী চিন্তায় উদ্বুদ্ধ হয়েছিলেন নেতাজি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন