
আন্তর্জাতিক ডেস্কঃ খাশোগির হত্যাকাণ্ডের বিষয়ে সৌদি আরব শুক্রবার যে ব্যাখ্যা দিয়েছে তাকে অপর্যাপ্ত বলে আখ্যায়িত করেছে জার্মানি। একইসাথে এ বিষয়ে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে বার্লিন। গতকাল শনিবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। তারা বলেছেন,আমরা কঠোর ভাষায় এ ঘটনার নিন্দা জানাচ্ছি। জার্মান চ্যান্সেলরের বিবৃতিতে বলা হয়,আমরা খাশোগির হত্যাকাণ্ডের ব্যাপারে সুস্পষ্ট তথ্য প্রকাশ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানাচ্ছি। রিয়াদ এখন পর্যন্ত যেসব তথ্য দিয়েছে যা পর্যাপ্ত নয়।