News71.com
 International
 21 Oct 18, 11:52 AM
 186           
 0
 21 Oct 18, 11:52 AM

চীন মার্কিন বাণিজ্যযুদ্ধে চাকরি হারানোর ঝুঁকিতে লাখ লাখ কর্মী

চীন মার্কিন বাণিজ্যযুদ্ধে চাকরি হারানোর ঝুঁকিতে লাখ লাখ কর্মী

আন্তর্জাতিক ডেস্কঃ শুল্ক নিয়ে চীন মার্কিন বাণিজ্যযুদ্ধ বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি তৈরি করছে। একই সঙ্গে এর প্রভাবে সারা বিশ্বে লাখ লাখ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে। লন্ডনে সম্প্রতি তিনি বলেছেন,এখন পর্যন্ত চীন মার্কিন প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে অনড় এবং আঘাতের বদলে আঘাত দেওয়ার মনোভাবে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধে অনড় অবস্থায় রয়েছেন। জবাবে চীনও সমান শুল্কারোপ অব্যাহত রেখেছে। ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকেও শুল্ক আরোপের লক্ষ্যবস্তু বানিয়েছেন। এ বাণিজ্যযুদ্ধের ফলে ব্যবসায় প্রতিষ্ঠান ও কর্মীদের ওপর বিরাট প্রভাব পড়বে। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়কে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে চলতে হবে। ফলে সম্ভাব্য লাখ লাখ কর্মীকে নতুন করে কাজ খুঁজতে হবে। আর ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে নতুন পণ্য বানানোর উপায় এবং তা বিক্রির জন্য নতুন বাজার খুঁজতে হবে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানকে উৎপাদনের জন্য নতুন উৎস বের করতে হবে বলে তিনি মনে করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন