
আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানে গণভোটের দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। গতকাল শনিবার বিক্ষোভকারীরা চীনের নিয়ন্ত্রণ থেকে দেশের মুক্তি চেয়ে এই বিক্ষোভ করেন। ফরমোসা অ্যালায়েন্স নামের একটি গ্রুপ বিক্ষোভের আয়োজন করে। এদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে নতুন যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে। ছয় মাস আগে গঠিত ফরমোসা অ্যালায়েন্স গঠিত হয়। তারা প্রেসিডেন্ট তেসাই ইং ওয়েনসের ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির সদরদপ্তরের সামনে বিক্ষোভ করেন। জোটের মুখপাত্র কেনি সুং এই বিক্ষোভকে সফল বলে দাবি করেছেন। তেসাই ২০১৬ সালে ক্ষমতায় আসার পরই চীনের সঙ্গে সম্পর্কে ভাটা পড়ে। তিনি তাইওয়ানের স্বাধীনতার দাবি জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাইওয়ানের সঙ্গে ফের কূটনৈতিক সম্পর্ক শুরু করেন যাতে ক্ষুব্ধ জয় বেইজিং। চীন তাইওয়ানকে নিজের একটি প্রদেশ মনে করে। চলতি বছর বেইজিং তাইওয়ানের চারপাশে সামরিক উপস্থিতি বাড়ায়। তাইওয়ানের ওপর কূটনৈতিক চাপও বাড়িয়েছে বেইজিং সরকার। বিক্ষোভকারীরা গতকাল বলেন,প্রেসিডেন্টের উচিত স্বাধীনতার বিষয়টি জনগনের ওপর ছেড়ে দেওয়া এবং একটি গণভোটের আয়োজন করা। এতে যদি মানুষ স্বাধীনতা চায় তাহলে সেই কাজটিই করা উচিত প্রেসিডেন্টের।