News71.com
 International
 17 Oct 18, 05:21 AM
 305           
 0
 17 Oct 18, 05:21 AM

এলাহাবাদের মুসলিম নাম বদলে ‘প্রয়াগরাজ’ করলো বিজেপি  

এলাহাবাদের মুসলিম নাম বদলে ‘প্রয়াগরাজ’ করলো বিজেপি   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে বিজেপি সরকারের আমলে স্টেশন থেকে শুরু করে শহর পর্যন্ত বহু কিছুর নাম পাল্টে ফেলা হয়েছে। এইবার নতুন করে যোগ হলো উত্তর প্রদেশের শহর এলাহাবাদ। এলাহাবাদ শহরটির নাম বদলিয়ে নতুন নাম ঠিক করা হয়েছে প্রয়াগরাজ। গতকাল মঙ্গলবার নাম পাল্টানোর প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।

এদিকে নাম বদলানোর প্রস্তাবের বিরোধিতা করে গত রবিবার কংগ্রেসের তরফে জানানো হয় যে, নাম বদল হলে এলাহাবাদের ইতিহাসের ওপর প্রভাব পড়বে। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার সময় থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এলাহাবাদ। এটা ভেবেই নাম বদলের বিরোধিতা জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

এ প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র ওঙ্কার সিং বলেছেন, যদি সরকার একান্তই চায় নাম বদল, তবে আলাদা শহর গড়ে তার নাম প্রয়াগরাজ করা হোক। কিন্তু এলাহাবাদের নাম বদল করা উচিত নয় । তবে বিরোধীদলের সকল প্রতিবাদ অগ্রাহ্য করে গতকাল প্রস্তাবটির অনুমোদন দিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং বলেছেন, মন্ত্রী পরিষদে নাম পাল্টানোর প্রস্তাব তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগি। রাজ্যের নাম এলাহাবাদ থেকে প্রয়াগরাজ করায় মন্ত্রীসভার সকল সদস্য খুশি হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন