News71.com
 International
 15 Oct 18, 01:23 PM
 290           
 0
 15 Oct 18, 01:23 PM

যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মদিন উৎসবে বন্দুকধারীদের গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মদিন উৎসবে বন্দুকধারীদের গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসে একটি জন্মদিন উৎসবে বন্দুকধারীদের গুলিতে চারজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। দেশটির পুলিশ বলছে, গতকাল রবিবার টেক্সাসের তাফত শহরের উইলবার্ন স্ট্রিটের একটি বাড়িতে এক বছরের শিশুর জন্মদিন উৎসব চলছিল। এসময় দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উভয়ের মধ্যে গুলি বিনিময় শুরু হলে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় দুইজনকে সন্দেহ করছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন