News71.com
 International
 14 Oct 18, 04:49 PM
 277           
 0
 14 Oct 18, 04:49 PM

সৌদির আন্তর্জাতিক সম্মেলন বর্জন করতে পারে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য  

সৌদির আন্তর্জাতিক সম্মেলন বর্জন করতে পারে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য   

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি সাংবাদিক জামাল খাসোগি নিখোঁজ হওয়ার ঘটনার জের ধরে সৌদিতে অনুষ্ঠেয় শীর্ষ আন্তর্জাতিক বৈঠক বর্জন করতে পারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি দূতাবাসে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন খাসোগি। তুর্কি কর্তৃপক্ষ দাবি করছে, তাকে দূতাবাসের ভেতরে হত্যা করা হয়েছে। তবে সৌদি আরব এ অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খাসোগির হত্যার বিষয় নিশ্চিত হলে সৌদি আরবকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।


এদিকে, এই মাসে রিয়াদে দাভোস ও ডেজার্ট নামে বিনিয়োগ বিষয়ক শীর্ষ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনটির আয়োজন করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ইতিমধ্যে খাসোগি নিখোঁজ হওয়ার ঘটনায় সৌদিকে দায়ী ধরে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম ও পৃষ্ঠপোষক সম্মেলনটি বর্জনের ঘোষণা দিয়েছেন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্সও সম্মেলনটিতে যোগদান না করতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন