News71.com
 International
 14 Oct 18, 04:48 PM
 288           
 0
 14 Oct 18, 04:48 PM

ভারতের ছত্তিশগড়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

ভারতের ছত্তিশগড়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ছত্তিশগড়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় ওই পরিবারেরই আরও তিনজন আহত হয়েছেন। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়। জানা গেছে, দুঙ্গারগড় শহর থেকে মন্দির দর্শন শেষে মাইক্রোবাসে করে ফিরছিলেন দুর্ঘটনাগ্রস্তরা। এসময় রায়পুর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে রাজনান্দগঞ্জ এলাকায় তাদের মাইক্রোটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে নয়জন নিহত এবং তিনজন আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন