News71.com
 International
 14 Oct 18, 08:23 AM
 243           
 0
 14 Oct 18, 08:23 AM

উগান্ডায় ভূমিধসে ৪১ জনের প্রাণহানি

উগান্ডায় ভূমিধসে ৪১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্কঃ উগান্ডার পশ্চিমাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে পৌঁছেছে। গতকাল শুক্রবার একটি নদীর পানির চাপে বাঁধ ভেঙ্গে গেলে ব্যাপক কাদা ও পাথরের ঢলে ধ্বংস হয়ে গেছে অসংখ্য বাড়ি ঘর। দুর্যোগ কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন। গতকাল শুক্রবার দিনের শেষ সময় পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে গেছেন উদ্ধারকর্মীরা। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন অগণিত মানুষ। উগান্ডার ত্রাণ,দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও শরণার্থী বিষয়ক মন্ত্রী হিলারি ওনেক বলেন, ৪১টি প্রাণ হারিয়ে গেছে। কিন্তু উদ্ধারকর্মীরা,নদীর তীরবর্তী এলাকাগুলোতে বেঁচে থাকা মানুষের সন্ধানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন,পাহাড়ি অঞ্চলগুলোতেও হতাহতের ঘটনা ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন