News71.com
 International
 14 Oct 18, 08:22 AM
 281           
 0
 14 Oct 18, 08:22 AM

নাইজেরিয়ায় পাইপলাইনে বিস্ফোরণ॥ ৩০ জ্বালানী চোর নিহত

নাইজেরিয়ায় পাইপলাইনে বিস্ফোরণ॥ ৩০ জ্বালানী চোর নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি পাইপলাইন বিস্ফোরিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার আবা শহরে সন্দেহভাজন জ্বালানী চোররা চুরি করার সময় পাইপলাইনটিতে আগুন ধরলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তা ও বিস্ফোরণে বেঁচে যাওয়া মানুষেরা। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১:৩০ মিনিটের দিকে রাষ্ট্র পরিচালিত পাইপলাইন ও প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি পরিচালিত পাইপলাইনটি খোলার চেষ্টা করলে তাতে আগুন ধরে যায় এ বিস্ফোরণ ঘটে। গতকাল শনিবার ঘটনায় বেঁচে যাওয়া এক ব্যক্তি নামদি তোচুকু বলেন, ঘটনায় অন্তত ৩০ জন পুড়ে মারা গেছেন। আহত হয়েছে আরো অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তাকর্মী নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাটি নিয়ে একটি তদন্ত চালু করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন