News71.com
 International
 14 Oct 18, 06:10 AM
 265           
 0
 14 Oct 18, 06:10 AM

দুর্ব্যবহারের কারণে প্রকাশ্যে বিচারকের স্ত্রী ও ছেলেকে গুলি করল দেহরক্ষী॥  

দুর্ব্যবহারের কারণে প্রকাশ্যে বিচারকের স্ত্রী ও ছেলেকে গুলি করল দেহরক্ষী॥   

আন্তর্জাতিক ডেস্কঃ দুর্ব্যবহারের কারণে প্রকাশ্যে রাস্তায় বিচারকের স্ত্রী ও ছেলেকে গুলি করল তাঁরই ব্যক্তিগত দেহরক্ষী। আর এই ঘটনাটি ঘটল ভারতের পশ্চিমবঙ্গে। জানা গেছে, এ ঘটনার পর অতিরিক্ত দায়রা আদালতের বিচারক কৃষাণ কান্ত শর্মার পুত্র ধ্রুবকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা স্থিতিশীল। তবে বিপদমুক্ত নয় তাঁর স্ত্রী রীতু ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দেহরক্ষী মহিপাল সিংকে সঙ্গে করেই গুরুগ্রামের সেক্টর ৪৯ আর্কাডিয়া মার্কেটে শপিং করতে আসেন বিচারকের স্ত্রী এবং পুত্র। হঠাৎ প্রকাশ্যে তাঁদের ওপর গুলি চালায় ওই দেহরক্ষী। সেখানেই লুটিয়ে পড়েন তাঁরা। ধ্রুবকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করে। তারা আরো জানান, এর মধ্যে বিচারক কৃষাণ কান্ত শর্মাকে ফোন করেন মহিপাল। তাঁর স্ত্রী-পুত্রকে গুলি করার খবর জানান তিনি। এর পর আরও দুইজনকে ফোন করেন তিনি। তবে বিচারকের গাড়িতে করেই মহিপাল ওই জায়গা থেকে পালিয়ে যায় ।

এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, নিকটবর্তী থানায় গিয়েও হামলা চালায় মহিপাল। থানার অফিসাররা ধরার চেষ্টা করলে সেখান থেকে মহিপাল পালায়। তবে, কয়েক ঘণ্টার মধ্যেই ফরিদাবাদ রোড থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বিচারকের পরিবারকে কেন গুলি করে খুন করার চেষ্টা করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। মহিপালকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে ডিসিপি গুরুগ্রাম (পূর্ব) জানিয়েছেন, প্রাথমিক তদন্তে উঠে জানা গেছে- বিচারকের পরিবারের দুর্ব্যবহারের কারণেই এমন ঘটনা ঘটিয়েছে মহিপাল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন