News71.com
 International
 13 Oct 18, 12:58 PM
 212           
 0
 13 Oct 18, 12:58 PM

মাত্র ৯০ সেকেন্ডে ক্যাশিয়ারকে খুন করে ব্যাংক লুট  

মাত্র ৯০ সেকেন্ডে ক্যাশিয়ারকে খুন করে ব্যাংক লুট   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লিতে ক্যাশিয়ারকে খুন করে তিন লাখ রুপি লুট করেছে ৬ ডাকাত। গতকাল শুক্রবার বিকেলে দিল্লির ছাওলা এলাকায় এ ঘটনা ঘটে। সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, মুখোশ পরিহিত ৬ যুবক ব্যাংকে ঢুকে সিকিউরিটির কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেন। এরপর ক্যাশের দিকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। এক পর্যায়ে ক্যাশের ভেতরে ঢুকে টাকা নিয়ে বেরিয়ে যান। মাত্র ৯০ সেকেন্ডের মধ্যেই ঘটে ডাকাতির ঘটনাটি। কর্তৃপক্ষ বলছে দিল্লিতে গত এক দশকের মধ্যে এমন ঘটনা আর ঘটেনি।

দিল্লি পুলিশ জানায়, ডাকাতির সময় ১০ জন গ্রাহক ও ৬ জন ব্যাংক কর্মকর্তাকে জিম্মি করে ফেলে দুর্বৃত্তরা। প্রথমে তারা ব্যাংকের ক্যাশিয়ার সন্তোশের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে পরপর দুটি গুলি করে তাকে। ওই ক্যাশিয়ারকে পরে পাশের একটি হাসপাতালে নেয়া হলে তিনি আগেই মারা গেছেন বলে জানায় চিকিৎসক। দিল্লির পুলিশ বলছে, একজন ডাকাতকে গ্রেপ্তার করতে পেরেছে তারা। বাকিদেরও চিহ্নিত করা হয়েছে। চেষ্টা চলছে গ্রেপ্তারের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন