News71.com
 International
 13 Oct 18, 07:45 AM
 238           
 0
 13 Oct 18, 07:45 AM

দুই বছর বন্দী থাকার পর মুক্তি পেয়ে তুরস্ক ছাড়লেন মার্কিন ধর্মযাজক ব্রুনসন॥  

দুই বছর বন্দী থাকার পর মুক্তি পেয়ে তুরস্ক ছাড়লেন মার্কিন ধর্মযাজক ব্রুনসন॥   

আন্তর্জাতিক ডেস্কঃ দুই বছর বন্দী থাকার পর মুক্তি পেয়ে তুরস্ক ছেড়েছেন মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রুনসন। গতকাল শুক্রবার একটি মার্কিন সামরিক ফ্লাইটে চড়ে জার্মানির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ব্রুনসন। হোয়াইট হাউজ জানিয়েছে, আজ শনিবার ম্যারিল্যান্ডের একটি সামরিক ঘাটিতে অবতরণের কথা রয়েছে তার। যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে তীব্র কূটনৈতিক সংকট সৃষ্টি করেছিল ব্রুনসনের বন্দীদশা। অবশেষে শুক্রবার সে সংকটের সমাপ্তির আশায় ব্রুনসনকে মুক্তি দিয়েছে তুরস্কের একটি আদালত ।

এর আগে একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়, ব্রুনসনের মুক্তির বিষয়ে তুরস্ক-যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছেছে। তাকে সন্ত্রাসবাদ উস্কে দেওয়া বিষয়ক অভিযোগে ২০১৬ সালে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাকে ৩ বছর, এক মাস ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু এর পরপরই তার বন্দি থাকার সময় ও বিচারকার্যের সময়কালে তার আচরণ বিবেচনায় তাকে মুক্তির রায় দেওয়া হয়। মুক্তির পাশাপাশি ব্রুনসনের ওপর থেকে তাকে গৃহবন্দী করার ও বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। তার মুক্তির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে জানান যে, ব্রুনসনের জন্য তিনি প্রার্থনা করছেন। অপর এক টুইটে তিনি লিখেন যে, ব্রুনসন খুব শীঘ্রই বাড়ি ফিরবেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন