News71.com
 International
 13 Oct 18, 06:42 AM
 239           
 0
 13 Oct 18, 06:42 AM

বিশ্বে সবচেয়ে বেশি উত্যক্তের শিকার মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া

বিশ্বে সবচেয়ে বেশি উত্যক্তের শিকার মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, বিশ্বে তিনিই সবচেয়ে বেশি উত্যক্তের শিকার হয়েছেন। তবে এসব বিষয়ে প্রমাণ করা কঠিন। আর অনলাইনে এ ধরনের সাইবার বুলিংয়ের বিরুদ্ধে তিনি প্রচারণাও শুরু করেছেন। মেলানিয়া বলেন, তিনি নারীদের পাশে আছেন। কিন্তু এসব বুলিংয়ের বিরুদ্ধে প্রমাণ হাজির করা সহজ নয়, যদিও তা দরকার। তবে কি ধরনের প্রমাণের কথা বলছেন সে সম্পর্কে পরিষ্কার করে তিনি কিছু বলেননি। এক সাক্ষাৎকারে মেলানিয়া একথা বলেন। গত সপ্তাহে মেলানিয়া আফ্রিকার চারটি দেশে সফরে থাকার সময় সাক্ষাৎকারটি ধারণ করা হয়। ব্যক্তিগত কারণেই এই বি বেস্ট নীতির ভিত্তিতে প্রচার শুরু জানিয়ে তিনি বলেন, আমি এটাই বলব যে, বিশ্বে আমাকেই সবচেয়ে বেশি বুলিং করা হয়েছে। সাইবার বুলিং বা অনলাইনে উত্যক্তের বিরুদ্ধে গত মে মাস থেকে বি বেস্ট প্রচার শুরু করেছেন মেলানিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন