
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যার পরিকল্পনা করছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১১ শুক্রবার) দিবাগত রাতে নিকোলাস মাদুরো নিজেই এ অভিযোগ করেন । এক বক্তব্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন আমাকে হত্যার পরিকল্পনা করছে। তারা আমাকে মেরে ফেলতে চায়। এ জন্য তারা কলম্বিয়া সরকারকে নির্দেশনাও দিয়েছে। তবে আমি বলছি, তারা পরিকল্পনা করে আমার কিছুই করতে পারবে না। এমনকি চুলও স্পর্শ করতে পারবে না যুক্তরাষ্ট্র। যদিও মাদুরো তার অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ বা বিস্তারিত কিছুই স্পষ্ট করেননি। এদিকে, মাদুরোর এমন অভিযোগে এখনও হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। এ বছরেরই প্রথম দিকে রাজধানী কারাকাসে এক সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় মাদুরোকে হত্যার চেষ্টা করা হয়। তবে সে হামলা থেকে তিনি বেঁচে ফিরেন। ওই ঘটনায় ভেনিজুয়েলার ৭ সেনা আহত হয়েছিলেন ।