News71.com
 International
 12 Oct 18, 12:19 PM
 150           
 0
 12 Oct 18, 12:19 PM

উগান্ডায় অতিরিক্ত বৃষ্টি-ভয়াবহ ভূমিধসে নিহত ৩২

উগান্ডায় অতিরিক্ত বৃষ্টি-ভয়াবহ ভূমিধসে নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার বুদুদা জেলায় অতিরিক্ত বৃষ্টি ও ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। দেশটিতে গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিপাতের ফলেই ভূমিধসের ঘটনা ঘটছে বলে জানিয়েছে উগান্ডা রেডক্রস। আজ শুত্রুবার উগান্ডা রেডক্রসের মুখপাত্র ইরিনি নাকাশিতা এক বিবৃতিতে বলেন, ভূমিধসে নিহতের সংখ্যা ৩২ জন । তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।


তিনি আরও বলেন, ভূমিধসের পর স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। পুরো জেলায় এখনও প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। এ ধরণের ভূমিধসের ঘটনা আরও ঘটতে পারে। আসন্ন বিপদ থেকে বাঁচাতে ওই এলাকার মানুষদের পাশ্ববর্তী জেলাগুলোতে সরিয়ে নেয়ার ব্যবস্থা করছে সরকার। কেনিয়া সীমান্ত সংলগ্ন এ জেলাটিতে নিয়মিত ভূমিধসের ঘটনা ঘটে। ২০১০ এবং ২০১২ সালে দুটি ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১০০ জন মানুষ নিহত হন। এছাড়াও ব্যাপক ওই ভূমিধসের কারণে জেলাটির তিনটি গ্রাম বিলীন হয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন