News71.com
 International
 12 Oct 18, 12:18 PM
 173           
 0
 12 Oct 18, 12:18 PM

পানামা খাল দিয়ে রেকর্ড পরিমাণ পণ্য পরিবহন

পানামা খাল দিয়ে রেকর্ড পরিমাণ পণ্য পরিবহন

আন্তর্জাতিক ডেস্কঃ পানামা খাল দিয়ে সদ্য সমাপ্ত ২০১৮ অর্থবছরে ৪৪ কোটি ২০ লাখ টন পণ্য পরিবহন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ সত্ত্বেও এ রেকর্ড পরিমাণ পণ্য পরিবহন হয়। আজ শুত্রুবার কর্মকর্তারা একথা জানান। পানামা খাল প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, পণ্য পরিবহনের এ পরিমাণ গত বছরের তুলনায় সাড়ে ৯ শতাংশ বেশী। এতে বলা হয়, ২০১৭ সালের ১ অক্টোবর থেকে ২০১8-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অর্থবছরে ৪৪ কোটি ২১ লাখ টন পণ্য পরিবহন হয়। পানামা খাল দিয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে এটি সর্বোচ্চ রেকর্ড।

বিশ্বের জলপথ বাণিজ্যের মোট পণ্য প্রায় ৫ শতাংশ পানামা খাল দিয়ে অতিক্রম করে। এসব পণ্যের প্রায় দুই-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্র থেকে আনা-নেয়া করা হয়। পানামা খাল ব্যবহারকারী দুই প্রধান দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ সত্ত্বেও সদ্য সমাপ্ত অর্থ বছর এ রেকর্ড অর্জিত হয়। উল্লেখ্য, ২০১৭ সালে খালটি দিয়ে এই দুই দেশের মোট পণ্য পরিবহনের পরিমাণ ছিলো ৮৬ শতাংশ। পানামা খাল প্রশাসক সম্প্রতি জানান যে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বিরোধের কারণে আসছে বছর খাল কর্তৃপক্ষ ৫ কোটি ডলার রাজস্ব হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন