News71.com
 International
 09 Oct 18, 05:34 PM
 269           
 0
 09 Oct 18, 05:34 PM

পদত্যাগ করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি

পদত্যাগ করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার সকালে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় পদত্যাগপত্র জমা দেন। নিকি হ্যালির পদত্যাগপত্র গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউসে গিয়ে পদত্যাগের ব্যাপারে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছিলেন সাউথ ক্যারোলিনার সাব্কে এই গভর্নর।


সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেছেন, সকাল সাড়ে ১০টায় ওভাল অফিস থেকে আমার বন্ধু জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত নিকি হ্যালির ব্যাপারে বড় ধরনের ঘোষণা আসছে। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিকি হ্যালি ওভাল অফিসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। পদত্যাগকারী মার্কিন এই রাষ্ট্রদূত সেই সময় বলেন, অধিকাংশ পুরুষই নারীদের সম্মান করেন। তবে অল্প কিছু পুরুষ আছেন যারা নারীকে সম্মান দিতে জানেন না তারাই নারীকে নিয়ে এমন গুজব ছড়ায়। নিকি হেইলি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক। ২০১০ সালে সাউথ ক্যারোলাইনার গভর্নর নির্বাচিত হন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন