News71.com
 International
 08 Oct 18, 01:03 PM
 253           
 0
 08 Oct 18, 01:03 PM

ভয়ঙ্কর রূপ নিয়েছে পর্তুগালের দাবানল।।কাজ করছে ৭০০ অগ্নিনির্বাপন কর্মী

ভয়ঙ্কর রূপ নিয়েছে পর্তুগালের দাবানল।।কাজ করছে ৭০০ অগ্নিনির্বাপন কর্মী

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়ঙ্কর হয়ে উঠছে পর্তুগালের রাজধানী লিসবনের কাছে সৃষ্ট দাবানল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাচ করছেন সাত শতাধিক অগ্নিনির্বাপন কর্মী। গতকাল রবিবার ক্যাসসিয়াস ও সিনত্রা অবকাশযাপন কেন্দ্রকে ঘিরে থাকা পার্বত্য অঞ্চলে এ দাবানল ছড়িয়ে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত শনিবার রাতে দাবানল ছড়িযে পড়ার পর ১৮ জন আহত হয়েছে। এদের অধিকাংশই অবশ্যই অগ্নিনির্বাপন কর্মী। এদিকে বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেছেন. এখনো দুটি প্রজ্জলিত এলাকা রয়েছে যেগুলোর কারণে আমরা উদ্বিগ্ন। শনিবার রাতের পর পানি ছিটানোর উড়োজাহাজ আসায় এবং আবহাওয়া তুলনামূলকভাবে স্বস্তিকর হওয়ায় আগুন নিয়ন্ত্রণ কিছুটা সহজ হচ্ছে বলেও জানান তিনি। এর আগে পূর্ব সতর্কতা হিসেবে কর্তৃপক্ষ অবকাশযাপন এলাকা থেকে শনিবার রাতে ৩০০ লোককে সরিয়ে এনেছিল। এছাড়া ওই এলাকার কাছাকাছি গ্রামগুলোতে থাকা ৫০ বাসিন্দাকেও সরিয়ে আনা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন