News71.com
 International
 08 Oct 18, 05:15 AM
 269           
 0
 08 Oct 18, 05:15 AM

মহাকাশেই বিলীন হয়ে যাচ্ছে নাসার দ্বিতীয় মহাকাশযান ''ভয়েজার-২''

মহাকাশেই বিলীন হয়ে যাচ্ছে নাসার দ্বিতীয় মহাকাশযান ''ভয়েজার-২''

আন্তর্জাতিক ডেস্কঃ ১৯৭৭ থেকে ২০১৮। ৪১ বছর ধরে কাজ করে এবার মহাকাশেই বিলীন হয়ে যাচ্ছে নাসার দ্বিতীয় মহাকাশযান ভয়েজার-২। এমনটাই একটি বিবৃতিতে জানিয়েছে নাসা। ভয়েজার-২ একমাত্র মহাকাশযান যা বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের মাটিতে পা রেখেছিল। বৃহস্পতিতে ভয়েজার নেমেছিল ১৯৭৯ সালে। শনিতে ১৯৮১ সালে, ১৯৮৩ সালে ইউরেনাসে এবং ১৯৮৯ সালে নেপচুনে গিয়েছিল ভয়েজার। এই মুহূর্তে পৃথিবী থেকে ১৭.৭ বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে ভয়েজার-২। আরও সহজ করে বললে, পৃথিবী আর সূর্যের মধ্যে যে দূরত্ব, এই মুহূর্তে পৃথিবী ও ভয়েজারের মধ্যে দূরত্ব তার ১১৮ গুণ।

নাসার তরফে ভয়জার প্রকল্পের বিজ্ঞানী এড স্টোন বলেন, ভয়েজার-২'র আয়ু শেষ হয়ে আসছে। আমরা তার দিকে নজর রেখেছিলাম। দীর্ঘদিন ধরে ভয়েজার অক্লান্তভাবে নাসাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের জোগান দিয়ে গেছে। মহাকাশ গবেষণার ইতিহাসে ভয়জার-২'র নাম উজ্জ্বল হয়ে থাকবে। উল্লেখ্য, নির্ধারিত সময়ের থেকে বেশি সময় ধরে কাজ করে গিয়েছে ভয়েজার-২। সময়ের থেকেও বেশি কাজ করে যে অবশেষে তার কর্মক্ষমতা ফুরিয়ে আসছে, সেটা বিজ্ঞানীরা বুঝতে পারেন চলতি বছরের আগস্টের শুরুতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন