News71.com
 International
 07 Oct 18, 04:38 AM
 284           
 0
 07 Oct 18, 04:38 AM

মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর সম্পর্ক দুর্দান্ত ॥ অংসান সু’চির মুখপাত্র  

মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর সম্পর্ক দুর্দান্ত ॥ অংসান সু’চির মুখপাত্র   

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয় ও দেশটির ডি ফ্যাক্টো নেতা অং সান সু চির মুখপাত্র বলেছেন, দেশের সরকার এবং সামরিক বাহিনীর মধ্যে দুর্দান্ত সম্পর্ক রয়েছে। রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি ও সেনা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাং এবং নৃতাত্ত্বিক সশস্ত্র গোষ্ঠীর (ইএওএস) নির্বাচিত নেতাদের মধ্যকার আসন্ন একটি বৈঠকের কথা উল্লেখ করে মুখপাত্র এ কথা বলেন। ২০১১ সালে তৎকালীন প্রেসিডেন্ট থেইন সেইনের শান্তি প্রক্রিয়া শুরুর পর এবারই প্রথম মতো সরকার, সেনাবাহিনী ও গোষ্ঠীগুলোর শীর্ষ নেতারা এক টেবিলে আলোচনায় বসতে যাচ্ছেন। আগামী ১৫ অক্টোবর থেকে পাঁচ দিনের এই বৈঠক শুরু হবে মান্দালয় অঞ্চলের পপ্পায়। সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে বিরোধগুলো মিটিয়ে দেশের শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ত্রিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র উ জাও তাই আসন্ন ওই বৈঠকে সেনা প্রধানের উপস্থিতির কথা তুলে ধরে বলেন, এটা পরিষ্কার ইঙ্গিত দেয় যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক ইতিবাচক। তিনি বলেন, সম্পর্ক ভালো না হলে তিনি কেন এখানে থাকবেন?

অং সান সু চির মুখপাত্র উ জাও তাই বলেন, অং সান সু চি এবং সিনিয়র জেনারেল মিন অং হ্লাং এর আগেও ব্যক্তিগত পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকার বিভিন্ন ইস্যুতেও আলোচনা করেছেন। তবে এসব বৈঠকের কোনও প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। মুখপাত্রের জানানো এই বৈঠকের আগে সর্বশেষ এই দুজন গত জুনে প্রকাশ্য বৈঠকে বসেন। অন্য ১৩ সামরিক কর্মকর্তার উপস্থিতিতে রোহিঙ্গ সংকট ইস্যুতে সেই বৈঠকে আলোচনা করেন তারা। সেই বৈঠকের আগে ২০১৫ ও ২০১৬ সালে বৈঠক করেন তারা। মিয়ানমারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশটির সেনাবাহিনী। সেনাপ্রধান ও দেশের ডি ফ্যাক্টো নেতা অং সান সু চির মধ্যেকার সম্পর্ককে দেশে-বিদেশে রাজনৈতিক পরিস্থিতির মাপকাঠি হিসেবে ধরা হয়ে থাকে। ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা বিরোধী অভিযানের পর সেই সম্পর্ক খারাপ হয়ে পড়ে বলে উদ্বেগ তৈরি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন